শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মহাদপুরে মজুদ বিরোধী অভিযানে ৭ টি চাউল কলে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

Download Photocard


নওগাঁ মহাদেবপুর প্রতিনিধি,এস এ উজ্জলঃ দেশের সর্বোত্তই হঠাৎ করে ধান চাউলের মূল্য বৃদ্ধি পাওয়ায় মজুদ বিরোধী অভিযানে নামে প্রশাসন।

এরই ধারাবাহিকতায় মহাদেবপুর উপজেলার বিভিন্ন চাউল কলে ২ জুলাই বুধবার বেলা ১২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।

খাদ্য অধিদপ্তর , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ,গোয়েন্দা সংস্থা এনএসআই এবং সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অতিরিক্ত মজুদ এবং বস্তার গায়ে সঠিক মূল্য লেখা না থাকায় এ সময় মহাদেবপুর উপজেলার হাট চকগরি এলাকার কুলসুম চাউল কলে ৫০ হাজার টাকা, মিলন ট্রেডার্সে ৫০ হাজার টাকা, লাইলি চাউল কলে ১ লক্ষ টাকা, চৌমাশিয়ার রাকিব চাউল কলে ২ লক্ষ টাকা, সরস্বতীপুর এসিআই ফুডস লিমিটেডে ৫০ হাজার টাকা, বেলঘড়িয়া জিহাদ চাউল কলে ১ লক্ষ টাকা এবং নওগাঁ সদর উপজেলার কমোরিয়া হাঁপানিয়া এলাকার টিকে এগ্রো ইন্ডাস্ট্রিতে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃফরহাদ হোসেন কর্মকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা সহকারী পরিচালক মোঃ রুবেল আহমেদ ,

গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেনএবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে ,সচেতন মহল মনে করেন শুধু চালু মিল গুলিতে অভিযান পরিচালনা করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ।

এসকল মিলের পাশাপাশি যে সমস্ত মিল ইতিমধ্যে বন্ধ রয়েছে অথচ সেই সকল মিলের অধিকাংশ গোডাউনেই কতিপয় অসৎ ব্যবসায়ীরা ধান চাউল সংরক্ষণ করেছেন এবং উপজেলার বিভিন্ন হাট বাজার এলাকায় ব্যক্তিগত কিছু গোডাউনেও অতিরিক্ত মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে সে সকল মিলে এবং ব্যক্তিগত গোডাউনও অভিযান পরিচালনা করা অতি জরুরী ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০