সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রেসক্লাবে জন্মদিনের কেক কর্তনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ :
গণমাধ্যম কর্মী বান্ধব জনতার মেয়র হিসেবে পরিচিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জননেতা সাইদুর রহমান বাচ্চুর জন্মদিন উপল‌ক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না ও দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হকের যৌথ সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে জেলার শতাধিক কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রেসক্লাব প্রাঙ্গণে বর্ণিল কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রাণবন্তভাবে দিনটি উদযাপন করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা সাইদুর রহমান বাচ্চুকে একজন মানবিক, মা,মাটি ও সাংবাদিকবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আখ্যা দেন। তারা বলেন, তিনি সবসময় সাংবাদিকদের পাশে থেকেছেন, বিশেষ করে মফস্বলের গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন এবং থাকবেন। তার নেতৃত্বে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স নতুন দিগন্তে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
জন্মদিন উপলক্ষে সাইদুর রহমান বাচ্চু বলেন, এই ভালোবাসা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রেসক্লাব আমার আপন জায়গা। সাংবাদিকরা আমার পথচলার শক্তি ও প্রেরণা। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে জন্মদিনের কেক কেটে মুহূর্তটি স্মরণীয় করে তোলা হয়।
কেক কর্তন অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপি সহ-সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ ,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ,মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু,ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ,তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদসহ সিরাজগঞ্জের বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০