সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা,মদিনা গেলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম খান


শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য,৬৫ সিরাজগঞ্জ -৪,  উল্লাপাড়া-সলংগা আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী,নির্যাতিত নেত্রী এ্যাড.সিমকী ইমাম খান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য মক্কা, মদিনা গেলেন।
মঙ্গলবার (০৮ জুলাই ২০২৫ ইং) সকাল ৭.৩০ মিনিটে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহ পালনের জন্য  তিনি মক্কা, মদিনার উদ্দেশ্য রওনা দেন।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাড.সিমকী ইমাম খান সকলের নিকট দোয়া কামনা করেছেন তিনি যেনো পবিত্র ওমরাহ সহীহ ভাবে পালন করতে পারেন।
এবিষয়ে এ্যাড.সিমকী ইমাম খান বলেন,  আমি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য মক্কা, মদিনায় যাচ্ছি মুসলমানদের প্রানের জায়গা মক্কা মদিনা। আমি এর মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলাম চিকিৎসা শেষে গত ০৩ জুলাই দেশে ফিরেছি। চিকিৎসা করার পর অনেকটাই সুস্থ করেছেন মহান রাব্বুল আলামিন। মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এবং বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) রওজা যিয়ারতের জন্য মক্কা, মদিনা যাচ্ছি। আমি সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া সলংগা আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করছি। সেই সাথে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় এবং উল্লাপাড়া-সলংগাবাসীসহ দেশবাসীর কল্যানে মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০