সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে যাচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

মোঃ হোসেন আলী ছোট্টঃ সিরাজগঞ্জে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন হতে যাচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই ২০২৫খ্রিঃ) বিকালে সভায় অংশ নেয়া সিরাজগঞ্জে প্রেসক্লাবের ও সিরাজগঞ্জে জেলা ক্রীড়া সংস্থা সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান এই সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান কালেক্টর ভবনের জেলা প্রশাসকের অফিসে জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ফুটবল খেলোয়াড়ের সমন্বয়ে এক সভায় সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা ও সদর পৌরসভা মোট ১০টি দল অংশ গ্রহণ করবে। প্রতি উপজেলার ফুটবল খেলোয়াড়রা নিজ নিজ উপজেলা দলে খেলবে।সদর উপজেলার খেলোয়াড়রা সদর উপজেলা ও সদর পৌরসভা দলে খেলবে।
প্রথম পর্বে প্রতি দলে তিনজন ও দ্বিতীয় পর্বে ৬ জন করে দেশ বিদেশি বহিরাগত ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন।
দ্বিতীয় পর্বের খেলা বাফুফে স্বীকৃত বহিরাগত রেফারিরা পরিচালনা করবেন।দর্শকরা বিনামূল্যে বিনা টিকেট ডিসি গোল্ডকাপ ফুটবল খেলা উপভোগ করতে পারবেন।
হারুন অর রশিদ খান হাসান আরো জানান, সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব গনপতি রায়কে ও সদস্য সচিব করা হয়েছে জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহীকে।

উক্ত টুর্নামেন্টে সিরাজগঞ্জবাসীকে উপস্থিত হয়ে ফুটবল খেলা উপভোগ করার আহবান জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০