নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সিরাজগঞ্জ পৌর এলাকার সাবেক গঞ্জ ভাঙ্গবাড়ি ওয়ার্ড বর্তমান ৫নং ওয়ার্ড বিএনপির গঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে মোঃ স্বপন আহমেদ’কে সভাপতি, মোঃ আরিফ সেখ’কে সিনিয়র সহ-সভাপতি, মোঃ হাবিবুর রহমান হাবিব’কে সাধারণ সম্পাদক, মোঃ রতু সরকার’কে যুগ্ন সাধারণ সম্পাদক ও মোঃ বকসো প্রামাণিক’কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সোমবার (৭ জুলাই/২০২৫খ্রিঃ)রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা’র দপ্তর সম্পাদক মোঃ তানভীর মাহমুদ পলাশ এ তথ্য নিশ্চিত করে জানান, দলের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিক অব্যাহত রাখার স্বার্থে সিরাজগঞ্জ পৌর এলাকার বৃহত্তর সাবেক গঞ্জ ভাঙ্গাবাড়ি পৌর ৫নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন করা হয়।এ নতুন কমিটি গঠন করার লক্ষ্যে সম্প্রতি এক মতবিনিময় সভা করা হয়।পরে দলীয় নিয়ম শৃঙ্খলা মেনে উক্ত ওয়ার্ড বিএনপি’র নতুন কমিটি’র এ আংশিক কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ শহর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম এর সাথে যোগাযোগ করা হলে উক্ত ওয়ার্ড বিএনপি’র নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে বলে জানান।






