মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

মোঃ হোসেন আলী ছোট্ট: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার  কর্তৃক অনুমোদিত ভূমিসেবা সহায়তা কেন্দ্র  স্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজীকরণ হয়েছে। সরকার নির্ধারিত নির্দিষ্ট ফি  ( সার্ভিস চার্জ),  এর বিনিময়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রে মিউটেশন/ নামজারি,  ভূমি উন্নয়ন কর, খতিয়ান ( পর্চা) ও জমির নকশা,  প্রাপ্তি সহ ভূমি  সংক্রান্ত  অনলাইন ভিত্তিক  সকল ধরণের সেবা প্রদান করা হয়।

বৃহস্পতিবার ( ১০ জুলাই ২০২৫) বিকেলে স্কাউট ভবন মার্কেটে ( নিচতলা) নতুন পোস্ট অফিস মোড়, সিরাজী সড়ক, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ এ  ভূমিসেবা সহায়তা কেন্দ্রের  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোকতাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ হাছান আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ হাছান আলী বলেন, এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ, তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকছে না। সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যে সব মানুষ তথ্যপ্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এ সেবা হবে বিশেষ সহায়তা। এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ, তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার
সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা ও পাবনা সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (এলটি), সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস ( সার্ভেয়ার) মোঃ মাহবুবুল আলম।
এছাড়ও উপস্থিত ছিলেন বহুলী ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,  বাহুকা ইউনিয়ন পরিষদের উপ-সহকারী কর্মকর্তা   মোছাঃ খাদিজা খাতুন, ভাটপিয়ারী  ভূমি ইউনিয়ন পরিষদের  কর্মকর্তা  মোছাঃ নাজমা খাতুন,বনবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম,
সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের  নাজির কাম ক্যাশিয়ার মোঃ আল আমীন শেখ, পৌর ভূমি উপ-সহকারী বেল্লাল হোসেন,  ক্রেডিট চেকিং কাম- সায়রাত সহকারী মোঃ রুহুল আমীন, সার্টিফিকেট পেশকার মোঃ মনিরুল ইসলাম, কম্পিউটার কর্মী মোঃ বাপ্পি হাসান,  মোঃ ইমন সেখ, মোঃ রানা আহমেদ, মোছাঃ অনিমা আক্তার মিশু, এবং সার্বিক তত্ত্বাবধানে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ইনচার্জ কানিজ আফরোজ, প্রমুখ।
উল্লেখ্য, ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা বলেছেন এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে  সাধারণ জনগণ ভোগান্তি থেকে মুক্তি পাবে এবং হয়রানি মুক্ত সেবা পাবেন বলে আশা ব্যক্ত করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০