নজরুল ইসলাম:
“দুনিয়ার মজদুর এক হও, শ্রম ও পুঁজির সমন্বয় ঘটাও” ও “শ্রমিক-মালিক ঐক্য গড়ি,উন্নয়নের শপথ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি,শপথ গ্রহণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই/২০২৫খ্রিঃ) বিকেলে শহরের কাটাখালি (টুকু ব্রীজ) এলাকার জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক সেক্রেটারি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রবি। শপথ বাক্য পাঠ করান জেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফরহাদ হোসেন (ভাণ্ডারী)।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সম্মিলিত প্রয়াসে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি ফজলুর রহমান, কার্যকরী সভাপতি আঃ কাদের সরকার, সহ সভাপতি আছের আলী, সাধারন সম্পাদক মোঃ কোরবান শেখ, যুগ্ম সাধারন সম্পাদক বাবলু মিয়া, মজনু শেখ, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আল- আমিন, কোষাধ্যক্ষ আনোয়ার পারভেজ, সহ দপ্তর সম্পাদক উজ্জল হোসেন, প্রচার সম্পাদক শাহাজান, সহ প্রচার সম্পাদক আজমেরী শেখ টুকু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আঃ হান্নান আকন্দ, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী আশরাফ, ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম হোসেন, সাইড সম্পাদক রাশেদ শেখ, সহ সাইড সম্পাদক আনিদুর রহমান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইসমাইল হোসেন, কার্যকরি সদস্য লাল চাঁন, নুর মোহাম্মদ, সেলিম রেজা। এছাড়াও পরিচালনা পর্ষদের উপদেষ্টাবৃন্দসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নব কমিটির সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






