মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শাহজাদপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধিঃ

বিএনপিকে নিয়ে অপপ্রচার করে ভিডিও ভাইরাল করা, দেশ নায়ক তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পা দিয়ে মাড়ানো,দলীয় প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য এবং একটি পরিচিত রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিএনপিকে নিয়ে মিথ্যা প্রপাকান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শাহজাদপুরের বিএনপির সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থক। 

আজ(১৩ জুলাই) রোববার দুপুরে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ফিরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,আঃ জব্বার, আমির হোসেন সবুজ প্রমূখ। বক্তারা বলেন, বিএনপি একটি স্বচ্ছ রাজনীতির দল। সজ্জন হিসেবে পরিচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। দেশের মানুষের হৃদয়ের গভীরে এই দলের স্থান এবং ভোটের মাঠেও এই দলের সমর্থক সর্বোচ্চ। আর আগামী নির্বাচনে বিএনপিই ক্ষমতায় আসবে এই ভয়ে দুই/একটি দল বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে  জনগণকে বিভ্রান্ত করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি, আগামীতে মিথ্যা ওইসব অপপ্রচারকারীদেরকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন। আজকের বিক্ষোভ মিছিলের স্লোগান ছিল,” একাত্তরের রাজাকার,এই মূহুর্তে বাংলা ছাড়”। “এনসিপির আস্তানা, বাংলাদেশে হবে না”, এনসিপির আস্তানা, শাহজাদপুরে হবেনা “। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এমদাদুল হক নওশাদ,আঃ সালাম, ইয়াছিন আলী, আবু বক্কার রঞ্জু, আলামিন হোসেন, খন্দকার মাসুদ রানা, রওশন আলী রোশনাই, আব্দুল্লাহ  আল মাহমুদ, জাহিদুল ইসলাম, নাদিম আলী, আরাফাত আলী রবিউল, বখতিয়ার ভুইয়া, মিজানুর রহমান মিজান,শাহীন বেপারী, আঃ মতিনসহ দলের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০