আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজে’র গভনিং বডি’র সভাপতি, বেলকুচি-চৌহালী-এনায়েতপুর অঞ্চলের জনমানুষের স্বপ্নদ্রষ্টা, রাজশাহী বিভাগ, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
রবিবার (১৩ জুলাই -২০২৫) সকালে বেলকুচি উপজেলার তামাইয়ে – উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, রাজাপুর ডিগ্রি কলেজের পক্ষে অধ্যক্ষ মোঃ শাহীন বাদশা, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রউফ, সহকারী অধ্যাপক ও স্টাফ কাউন্সিল সেক্রেটারি মোঃ আশরাফুজ্জামান নুরী, হিসাব রক্ষক ও রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন খান সহ কলেজের শিক্ষক-কর্মচারীদের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাপুর ডিগ্রী কলেজ বাংলাদেশের একটি বেসরকারি কলেজ।[২] যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত কলেজ।
রাজাপুর ডিগ্রী কলেজটি রাজাপুর কলেজ নামে পরিচিত। আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি উপজেলার অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।






