মোঃ হোসেন আলী ( ছোট্ট): সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে জুলাইয়ের ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় ও জুলাই শহীদ দিবস স্মরণে শোকসভা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ শহীদ শিহাব অডিটোরিয়ামে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সুনামখ্যাত সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে জুলাই শহীদ দিবস স্মরণে শোকসভা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে জুলাইয়ের আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই শহিদ দিবস উদযাপন কমিটির আহবায়ক এ কে, এম রেজাউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার, ও ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোসাম্মৎ উম্মে তাসলিমা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই শহীদ দিবস উপরে শহিদের স্মরণে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জুলাইয়ের ছাত্র আন্দোলনে নিহত শহিদ সিহাব এর মা,
ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাবিবুল্লাহ সিদ্দিকী প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে কলেজে সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, সকল শিক্ষক- কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফসর হাবিবুল্লাহ সিদ্দিকী।






