মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট ঃ ঐতিহ্য সংগ্রাম ও ইতিহাস সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে ঘটে য়াওয়া পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে এবং বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক মিথ্যা প্রোপাগান্ডার মব সৃষ্টির প্রতিবাদে জেলা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭জুলাই ২০২৫) বিকেলে সিরাজগঞ্জে জেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে জেলা যুবদলের নেতাকর্মী ও বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা খন্ড মিছিল নিয়ে শ্লোগান দিয়ে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে সমবেত হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা যুবদলের (ভারপ্রাপ্ত), সভাপতি মোঃ আলআমীন খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা। পরে সেখান থেকে জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলআমীন খান, জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা এর নেতৃত্বে একটি সমবেত বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত বিশাল বিক্ষোভ মিছিলটি ইবি রোড, বড়পুল, এস এস রোড, বড় বাজার রোড হয়ে বাজার স্টেশন রোডস্থ মুক্তির সোপানে যেয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, জেলা যুবদলের (ভারপ্রাপ্ত)সভাপতি মোঃ আলআমীন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ,
এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্বদানকারী জেলা বিএনপির নেতারা বক্তব্যে বলেন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর উত্তম মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি মাটি ফেটে কিম্বা আকাশ থেকে হঠাৎ নেমে আসেনি, ১৯ ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ মাধ্যমে আমরা এদেশ স্বাধীন করেছি। আমরা স্বাধীনতায় বিশ্বাসী, আমরা যুদ্ধ সময়ে ঐক্যবদ্ধ থেকে দেশকে স্বাধীন করেছি এখনও দেশের সার্বভৌমত্ব রখার জন্য আমরা জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যবদ্ধ আছি আগামীতেও থাকবো। যুবদল সব সময় রাজপথে আন্দোন করে আসছে।
শত আন্দোলন সংগ্রাম, ত্যাগ-তীতিক্ষার মধ্য দিয়ে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলে পরিনত হয়েছে। গণআন্দোলন গণঅভ্যুত্থানে পতিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ অতীতে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা বিএনপিকে নিঃশেষ করা জন্য অনেক ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে, বিপ্লবী জনতা ধৈর্য ধারণ করেছে, তারা জেগে উঠেছে, বিএনপির বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে গণতন্ত্র প্রিয় সংগ্রামী জনগণ সদা জাগ্রত।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকআবু সাঈদ সুইট, জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, শহর যুবদলের সভাপতি সজিব খান, এসময়ে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, মোঃ হেলাল, আলী জোয়ার্দার আরাফাত হিরু,মোঃ ছাইফুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ময়নুল ইসলাম রাষ্ট্র সহ – উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০