আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে আকস্মিক ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চর চিলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে- জেলা প্রশাসন এবং ত্রাণ ও পূনর্বাসন দপ্তরের পক্ষ থেকে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবারের মাঝে বিতরণ করা সামগ্রীগুলোর মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য ২৪পিস ঢেউটিন, অর্থ নগদ ৩ হাজার টাকা ও ৫০ কেজি করে চাউল। ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূণর্বাসনের লক্ষে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এসময়ে তিনি তার বক্তব্যে তিনি বলেন, আকস্মিক ঘূর্নিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ইটালি, বাহুকা, চিলগাছা ও চরচিলগাছা গ্রামে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটি অপূরনীয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূণর্বাসনে পাশে থাকবে জেলা প্রশাসন।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনসাধারণেরা উপস্থিত ছিলেন ।






