মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

ভালবাসার অনবদ্য নিদর্শন,৭৬ সালে স্ত্রীর কবরের পাশে কেনা জায়গাতে শায়িত আব্দুল মান্নান তালুকদার

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জে ভালবাসার অপরুপ নিদর্শন স্থাপন করে ১৯৭৬ সালে কবরস্থানে স্ত্রীর কবরের পাশে কেনা জায়গাতে চির নিদ্রায় শায়িত হলেন বিএনপির ৪ বারের সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদার।

জানা যায় ১৯৭৬ সালে আব্দুল মান্নান তালুকদারের স্ত্রীর মৃত্যু হলে স্ত্রীর প্রতি ভালবাসা থেকেই তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানে নিজের জন্য আপন ভূবন গড়তে জায়গা ক্রয় করেন তিনি। ৪৮ বছর আগে কেনা সেই জায়গাতেই স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার।

শনিবার সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এর সত্যতা নিশ্চিত করেন। তিনি লিখেন আজ ১৯ জুলাই সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানে স্ত্রীর কবরের পাশে বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারকে দাফন করা হলো। ১৯৭৬ সালে আব্দুল মান্নান তালুকদারের স্ত্রীর মৃত্যু হয়। তাকে মালশাপাড়া কবরস্থানে দাফন করা হয়। এর পর স্ত্রীর কবরের পাশে নিজের কবরের জন্য জায়গায় কিনে রাখেন আব্দুল মান্নান তালুকদার।  দীর্ঘ  ৪৮ বছরের অবসান ঘটিয়ে স্ত্রী কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আব্দুল মান্নান তালুকদার। তিনি আরো লেখেন স্ত্রী প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। মহান আল্লাহ মান্নান তালুকদার চাচা ও তার স্ত্রী চাচিকে জান্নাতুল ফেরদৌস দান করুক এই দোয়া করি।

উল্লেখ্য-এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিরাজগঞ্জ -৩,রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা আসনের সাবেক চার বারের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের পাঁচ দফা জানাযা নামাজ সম্পন্ন হয়।

১ম জানাযা নামাজ অনুষ্ঠিত হয় গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা বাদ আছর। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

২য় জানাযা নামাজ তাড়াশ উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয় সকাল ১০.০০ ঘটিকার সময়। 

৩য় জানাযা নামাজ তাঁর জন্মস্থান ধুবিল আয়েশা ফজলার উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ১২ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। 

৪র্থ জানাযা নামাজ রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২.৩০ ঘটিকার সময়  অনুষ্ঠিত হয়। এসময় তাঁর জানাযা নামাজে অংশ গ্রহণ করেন বিএনপির  রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক জননেতা আমিরুল ইসলাম খান আলীম। 

৫ম জানাযা নামাজ সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে বাদ আছর অনুষ্ঠিত হয় । মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের জানাযা নামাজে বিপুল সংখ্যক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশ গ্রহণ করেন। সবশেষে তাঁকে সিরাজগঞ্জ পৌর মালশা পাড়া কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০