মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে ইকোনমিক লাইফ উত্তীর্ণ যানবাহন সড়কে চলাচল বন্ধে বিআরটি এর অভিযান 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

মহাসড়ক ও সড়ক থেকে পুরানো ও মেয়াদ উত্তীর্ণ সকল যানবাহন অপসারণ করতে সিরাজগঞ্জের বিভিন্ন সড়কে  অভিযান শুরু করা হয়েছে। 

রবিবার (২০ জুলাই -২০২৫ খ্রিঃ) সারাদেশে ন্যায় সিরাজগঞ্জে বিভিন্ন সড়কে মেয়াদ উত্তীর্ণ যানবাহনের  ফিটনেস ও ট্যাক টোকেন বিহীন যানবাহন সনাক্ত করে তাৎক্ষণিক জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে – জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিআরটিএর কর্মকর্তারা। এসময়ে সড়কে  অভিযান চালিয়ে ৩ টি  গাড়ির প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে,  গত জুন মাসে বাসে ট্রাকের  ইকোনমিক লাইফ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছিলো – বিআরটিএ। 

এতে বাস, মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক,কাভার্ড ভ্যানের মত মালবাহী মটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করা হয়। মেয়াদ পার হয়ে যাওয়া যানবাহন ১ জুলাই থেকে চলাচল করতে পারবেনা বলে বিআরটিএ জানিয়েছে ছিলো। এরই অংশ হিসাবে রবিবার থেকে সারাদেশে অভিযানে নামে সংস্থাটি। সিরাজগঞ্জ বিআরটি এ জেলা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম এঁর সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করে জেলা প্রশাসক এঁর নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাবনী বিনতে আলম সেতু। অভিযান পরিচালনাকালে বিআরটি এর মোটর পরিদর্শক হাফিজুল ইসলাম বলেন, যেসব গাড়ী রাস্তায় চলাচলের উপযোগী নয় সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনভাবেই রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না। এসময়ে বিআরটি এর পক্ষ থেকে যানবাহনের মালিকদের যথাসময়ে রেজিষ্ট্রেশন ও ফিটনেস নবায়ন করার জন্য আহবান জানানো হয়।  এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান। 

এ অভিযান বিআরটি এ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠন এঁর সমন্বয়ে নিয়মিত ভাবে পরিচালিত হবে বলে জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০