শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের পাঁচিল কেন্দ্রীয় জামে মসজিদের ছাঁদ ঢালাই’র কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে আটটায় মসজিদের ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক ও অত্র এলাকার মুরুব্বিবৃন্দ।
এ-সময় পাঁচিল কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুল মজিদ সরকার, সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম জুয়েল,খোকশাবাড়ী ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আরিফুল ইসলাম বেলাল, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মমিন মধু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম,অত্র এলাকার মুরুব্বি আব্দুল মজিদ, হাবিবুর রহমান হবি,সাহেদজামান,আব্দুস সালাম, মকবুল হোসেন, বিএনপি নেতা রবিউল ইসলাম, খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক সোহেল রানা,১নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুরনবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন, পাঁচিল মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মুফতি রবিউল ইসলাম।






