মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সাইদুর রহমান বাচ্চু একটি নাম নয়,এটি একটি প্রতিষ্ঠান- শেখ মোঃ এনামুল হক

মোঃ হোসেন আলী (ছোট্র) : সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সবুজ চত্বর থেকে উঠে আসা তুখোড় ছাত্র নেতা থেকে এখন সংগ্রামী জননেতায় পরিনতি হয়েছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যে কয়েকজন ছাত্র নেতা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে সাইদুর রহমান বাচ্চু অন্যতম। যার দক্ষ নেতৃত্বের কারনেই তার নাম সিরাজগঞ্জ ছাড়িয়ে বাংলাদেশেও ছড়িয়ে পড়ে। সেই সময় গ্রেফতার হোন কয়েকবার। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসলে দলের উপর জুলুম নির্যাতন শুরু হলে শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও নেতৃত্ব দেন সম্মুখসারী থেকে এবং তাকে বারবার গ্রেফতার করে নির্যাতন করা হয়।
১/১১’র পর থেকে ৫ আগষ্ট ২০২৪ পর্যন্ত দলের কঠিন দুঃসময়ে হালুয়া রুটি খাওয়া অনেকেই যখন দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো ঠিক সেই সময় সিরাজগঞ্জ জেলার তৃনমুলের নেতা কর্মীদের আগলে রেখেছেন সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জের অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সার্বিক সহযোগিতায় পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্ত করা, অসুস্থ নেতা কর্মীর চিকিৎসার ব্যবস্থা করা, গ্রেফতারকৃত নেতা কর্মীর পরিবারের খোঁজ খবর নেওয়া তার ছিলো নিত্যদিনের রুটিন। জুলাই আগস্টের আন্দোলনে সিরাজগঞ্জের ছাত্র জনতার পাশে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন সার্বক্ষণিক। ৫ আগস্টের পরে সিরাজগঞ্জের বিদ্যমান পরিস্থিতিতে শহর ও জেলা বাসী কে ভালো রাখতে যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র আস্থাভাজন ও বিশ্বস্ত এবং সিরাজগঞ্জের তৃনমুল নেতা কর্মীর আস্থা ও ভালোবাসার নাম বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০