সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

তাড়াশে প্রকল্প পরিচালক ও উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দেশের একমাত্র “সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্প”—নিমগাছি সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. শহীদুল ইসলাম ও সদ্য বদলিকৃত তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মসগুল আজাদের বিরুদ্ধে সুফলভোগীদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন প্রকল্পের সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১৯টি জলাশয় সংস্কারের জন্য মৎস্য অধিদপ্তর থেকে ১ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও ৪০টি পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষের জন্য ৩৩ লাখ টাকা, ১২টি প্রদর্শনী পুকুরের জন্য ১৮ লাখ টাকা এবং মাছ প্রক্রিয়াকরণে ব্যবহারের জন্য স্টেইনলেস স্টিলের বাক্সের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ করা হয়।

ভুক্তভোগী বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামের কাজিপুর উত্তর পুকুর সংস্কার কাজের সভাপতি আছমত আলী, দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রামের আলমাগাড়ী পুকুরের ক্যাশিয়ার মোয়াজ্জেম হোসেন, দেশীগ্রাম বেদের পুকুরের সভাপতি শহিদুল ইসলাম, দেশীগ্রাম ভিমদেশী পুকুরের সভাপতি আমজাদ হোসেন, দেশীগ্রাম কান পুকুরের সভাপতি ইদ্রিস আলী ও সেক্রেটারি মো. নোবা অভিযোগ করে জানান, প্রকল্পের শুরুতে ১৯টি পুকুরের জন্য পৃথক পৃথকভাবে সভাপতি ও সেক্রেটারির নামে তাড়াশ সোনালী ব্যাংকে হিসাব খোলা হয়। প্রতিটি অ্যাকাউন্টের জন্য চার পাতা করে চেক দেওয়া হলেও, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মসগুল আজাদ একদিনে ১৯ জন সভাপতি ও সেক্রেটারিকে ডেকে নিয়ে মোট ৭৬ পাতা ফাঁকা চেকে স্বাক্ষর করিয়ে তা নিজের কাছে রেখে দেন। পরবর্তীতে তাদের মোবাইলে টাকার জমা হওয়ার বার্তা এলেও প্রকৃত অর্থ উত্তোলন ও ব্যয়ের বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি।

ভুক্তভোগীরা আরও জানান, সংস্কার কাজের প্রথম দুই কিস্তিতে ৮২ লাখ ৮৮ হাজার টাকা ব্যয় হলেও পুরো বরাদ্দের ১ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। বাকি টাকা আত্মসাত করা হয়েছে বলে তাদের অভিযোগ। একইভাবে, কার্প জাতীয় মাছের পোনা, খাদ্য ও অন্যান্য উপকরণ ৫২টি পুকুরে বিতরণের কথা থাকলেও মাত্র ১৫টি পুকুরে নামমাত্র বিতরণ হয়েছে। এছাড়া ৪০ লাখ টাকার স্টেইনলেস স্টিলের বাক্সও বিতরণ করা হয়নি।

ভুক্তভোগীদের দাবি, প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত সহায়তা পেলেও বাকি অর্থ আত্মসাৎ করেছেন প্রকল্প পরিচালক মো. শহীদুল ইসলাম ও তৎকালীন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মসগুল আজাদ। মোট আত্মসাতের পরিমাণ প্রায় ৭৮ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুর্নীতির দায় এড়াতে মসগুল আজাদ নিজের বদলি নিশ্চিত করে রাতের আঁধারে তাড়াশ ছেড়ে চলে যান। তবে মসগুল আজাদের দাবি, তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়, তিনি নিয়মমাফিক বদলি হয়েছেন।

এদিকে, প্রকল্প পরিচালক মো. শহীদুল ইসলাম বিতরণের একটি ছবি দেখিয়ে দাবি করেন, বরাদ্দকৃত পোনা ও উপকরণ বিতরণ করা হয়েছে। তবে, ৪০ লাখ টাকার বাক্স এখনো বিতরণ করা হয়নি, তৈরি করে অফিসে রাখা আছে বলে দাবি করলেও প্রকৃতপক্ষে অফিসে সেসব বাক্সের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি এটিও স্বীকার করেন যে, সংস্কার প্রকল্প থেকে কিছু অর্থ তিনি পেয়েছেন, যা ‘ঊর্ধ্বতনদের’ দিতে হয়।

বর্তমান (অতি. দা.) উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, আমি সদ্য দায়িত্ব নিয়েছি, এসব বিষয়ে আমার কোনো ধারণা নেই।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান বলেন, সংবাদটি প্রকাশ হলে মৎস্য বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তিনি এ প্রতিবেদন প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।(সুত্র-ইত্তেফাক)

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০