সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

বেলকুচিতে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুকুন্দগাঁতী এলাকার বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৯৮৯ সাল থেকে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন বেলকুচি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গ্রুপের লোকজন দখলে নিয়ে মাছ চাষ করে আসছিলেন। আজ সাইফুল ইসলামের সমর্থক হাফিজুল ইসলাম মাছের খাবার দিতে গিয়ে দেখেন শ্রমিক দলের নেতা আব্দুর রহমান ও তার লোকজন পুকুর থেকে মাছ ধরছে। এতে বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়।

এ ঘটনায় বিএনপি নেতা সাইফুল ইসলাম, হাফিজুল ও তার ছেলে শৈশব আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আব্দুর রহমান, আব্দুল্লাহ, আইয়ুব আলী, আরিফ, রানা শেখ, কোহিনুর বেগম ও হাওয়া খাতুন আহত হয়ে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি রয়েছেন।

আহত হাফিজুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘পুকুরে আমরা মাছ চাষ করছি। কিন্তু আব্দুর রহমানের লোকজন প্রায় মাছ চুরি করে। সকালে মাছের খাদ্য দিতে গিয়ে পুকুর পাড়ে চায়না জাল দেখতে পাই। পরে আব্দুর রহমান ও তার লোকজনকে জিজ্ঞাসা করলে মারধর শুরু করে। এতে আমার ছেলেসহ আরও কয়েকজন আহত হন।’

অপরদিকে আহত আব্দুর রহমান বলেন, ‘আমার ছোট ভাতিজা খেলনা বোতল পুকুরে ফেলেছিল। সেটি নিয়ে হাফিজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আমার পাঁচ বছর বয়সী ভাতিজাকে মারধর ও গাল মন্দ করে। এ ঘটনার প্রতিবাদ করলে হাফিজুল ও তার লোকজন আমার পরিবারের ওপর হামলা করেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।(সুত্র-জাগো নিউজ)

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০