মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় ফুলজোড় ডিগ্রি কলেজের গভনিং বডি’র সভাপতি আব্দুল লতিফ সরকারের জামিন নামঞ্জুর

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জের সলঙ্গা আমলী আদালতে বিএনপি নেতা ও ফুলজোড় ডিগ্রি কলেজে’র গভর্নিং বডি’র সভাপতি আব্দুল লতিফ সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হুমায়ূন কবির।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম শেখের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আব্দুল লতিফ সরকার ও কলেজের অধ্যক্ষ মোঃ শাহেদ আলী সেখের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়ে নুরুল আলম শেখকে হত্যার চেষ্টা  করে। একই মামলায় তার বিরুদ্ধে বালুমহাল দখল, চাঁদাবাজি এবং শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির মতো গুরুতর অভিযোগ আনা হয়।

মামলার বিবরণে জানা যায়, ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহেদ আলী ঐসময়ের দাতা সদস্য বর্তমানে সভাপতি মোঃ আব্দুল লতিফ সরকারের বিরুদ্ধে শিক্ষকরা দুর্নীতির অভিযোগ এনে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে তদন্ত শুরু হলে ৪ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে শুনানির দিন সাবেক শিক্ষক একই গ্রামের বাসিন্দা মোঃ নুরুল  আলম হামলার শিকার হন । গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ  সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর সিরাজগঞ্জ জেলা বিএনপি সংগঠন গত সিদ্ধান্তে আব্দুল লতিফ সরকারকে সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত কার্যকর রাখা হয়।

এখানে উল্লেখ্য, যে বর্তমানে মহাপরিচালক,শিক্ষা অধিদপ্তরের নির্দেশে উক্ত কলেজের সভাপতি আব্দুল লতিফ সরকার ও অধ্যক্ষ মোঃ শাহেদ আলী সেখের বিরুদ্ধে কলেজের দূর্নীতি, অনিয়ম স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মস্বাদের তদন্ত চলমান। বিষয়টি নিশ্চিত করেছেন, ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফ-উস সাঈদ। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০