মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

তানোরে সাব-রেজিস্ট্রি অফিসের চুরি যাওয়া টাকাসহ আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য আটক 

এইচ এম ফারুক -তানোর,রাজশাহী :

রাজশাহী জেলার তানোর থানা পুলিশ কর্তৃক চুরি হওয়া ১০,৯৫,০০০ টাকা উদ্ধার ও গ্রেফতার ১

রাজশাহী তানোর থানাধীন একান্নপুর গোয়ালপাড়া (জোতপাড়া) গ্রাম হতে ৩০ জুলাই বুধবার রাত  ০১:০০ টায় একজন আন্ত:জেলা চোর দলের সক্রিয় সদস্যকে চুরি যাওয়া ১০,৯৫,০০০/-(দশ লক্ষ পচানব্বই হাজার) টাকা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার তানোর থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আরজেদ আলী(৩৪)। মোঃ আরজেদ আলী রাজশাহী জেলার তানোর থানার একান্নপুর গোয়ালপাড়া (জোতপাড়া), গ্রামের মোঃ সাইদুর রহমানের পুত্র। 

ঘটনাসূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সকাল ১১:৩০ টায় মোসাঃ মবিয়া খাতুন (৬৫), স্বামী-মৃত রবিউল হক, সাং-শিরাইল মঠপুকুর, ডাকঘর-বোয়ালিয়া, জেলা-রাজশাহী জমি বিক্রয় করার উদ্দেশ্য তানোর থানাধীন তানোর পৌরসভাস্থ তানোর সাব-রেজিস্ট্রি অফিসে আসে। একই তারিখ দুপুর ০২:০০ টায় জনৈকা আম্বিয়া(৬৫) এর নিকট তার তানোর থানাধীন মৌজায় ৩৩ শতাংশ জমি ৯,৩৫,০০০/-(নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা এবং একই খতিয়ানে একই মৌজায় ৬.১৭ শতাংশ জমি জনৈক আব্দুল জব্বার(২৮) এর নিকট ১,৯৫,০০০/-(এক লক্ষ পঁচানব্বই হাজার) টাকাসহ সর্বমোট=(৯,৩৫,০০০+১,৯৫,০০০)=১১,৩০,০০০/- (এগারো লক্ষ ত্রিশ হাজার) টাকায় বিক্রয় করে। একই তারিখ ০৩:৩০ টায় বাদীনি তার উপরোক্ত টাকা একটি কালো রঙের ব্যাগের মধ্যে রেখে ব্যাগটি পাশের একটি চেয়ারে রাখলে বিকাল ০৪:০৬ টা হতে ০৪:০৮ টার মধ্যে যে কোন সময় তানোর থানাধীন তানোর পৌরসভার তানোর সাব-রেজিস্ট্রি অফিসের বারান্দায় উপরে চেয়ারে বসে থাকার সময় সামান্য অন্য মনস্ক হলে সেই সুযোগে উক্ত অভিযুক্ত বাদীনির উক্ত টাকার ব্যাগটি কৌশলে চুরি করে নিয়ে যায়। তাৎক্ষনিক সাব-রেজিস্ট্রি অফিসারের কক্ষে গিয়ে বিষয়টি সাব-রেজিস্ট্রারকে জানালে তিনি তাৎক্ষনিক ভাবে তার কক্ষে থাকা সিসি ক্যামেরা চেক করেন। এতে দেখা যায় যে, সাদা কালো চেক লুঙ্গি ও সাদা কালো প্রিন্টের হাফ হাতা শার্ট পরিহিত ০১জন চোর টাকার ব্যাগটি চুরি করে নিয়ে যাচ্ছে। 

ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রযুক্তির সহায়তায় তানোর থানা পুলিশ অভিযান পরিচালনা করে; তানোর থানাধীন একান্নপুর গোয়ালপাড়া (জোতপাড়া) গ্রাম হতে রাত  ০১:০০ টায় একজন আন্ত:জেলা চোর দলের সক্রিয় সদস্যকে চুরিকৃত ১১,৩০,০০০/-(এগারো লক্ষ ত্রিশ হাজার) টাকার মধ্যে অভিযুক্তের শয়ন কক্ষের সোকেসের মধ্য হতে এবং বাড়ির বাহিরে মাটির নীচ থেকে সর্বমোট ১০,৯৫,০০০/-(দশ লক্ষ পচানব্বই হাজার) টাকা উদ্ধার-সহ তাকে গ্রেফতার করে। 

পুলিশ তানোর সাব রেজিস্ট্রি অফিসের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তানোর থানাধীন উচাডাঙা গ্রামের সাইদুর রহমানের পুত্র রজেদ আলী (৪৪) কে আটক সহ তানোর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে মুন্ডুমালার আই/সি এবং অফিসার ফোর্সসহ ১০,৯৫০০০/- টাকা উদ্ধার করে।

এঘটনায়  তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান,  ৩৭৯ দঃবিঃ রুজু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আরজেদ আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০