মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহীদ রঞ্জু স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

মোঃ  হোসেন আলী (ছোট্ট) : জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে ৪ আগষ্ট ২০২৪ তারিখে উত্তাল রাজপথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ -সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জুকে। এ ছাড়াও লতিফ, সুমন সহ ১৪ জন শহীদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে ৪ আগষ্টই সিরাজগঞ্জ ফ্যাসিস্ট মুক্ত হয়।  শহিদের সন্মানে স্মৃতি স্তম্ভ ” উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ রঞ্জুরা রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে।
তাদের প্রতি সম্মান রাখবেন এবং শহীদদের পরিবারের প্রতি সবাই খেয়াল রাখবেন। জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (০১ আগস্ট ২০২৫) দুপুরের দিকে পৌর শহরের মাছুমপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহিদ জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়।  এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,, সিরাজগঞ্জ -১  আসনের কাজিপুর ধানের শীর্ষ প্রতীক মনোনায়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস,শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দারসহ বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০