মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শাহজাদপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন আরিফুল ইসলাম

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিরাজগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী শাহজাদপুর উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য মোঃ আরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত আরিফুল ইসলাম সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ স্বপন শেখ বলেন, “দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে মাঃ আরিফুল ইসলামকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করে উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী করবেন।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০