শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ ম্যাথুস

Download Photocard

সাকিব আল হাসানের বলে সাদিরা সামারাবিক্রমা আউটের কিছুক্ষণ পরের ঘটনা। পরের ব্যাটার হিসেবে উইকেটে আসলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তবে যে হেলমেট নিয়ে নেমেছিলেন, কোনো কারণে সেটা ঠিকঠাক মনে হচ্ছিল না ম্যাথুসের কাছে।

পরে টিভি রিপ্লেতে অবশ্য দেখা গেছে, যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয়, বাঁধার সময় সেটি ছিড়ে বা খুলে গেছে।

পরে আরেকটি হেলমেট আনা হলেও সেটি উপযুক্ত মনে হয়নি ম্যাথুসের কাছে।এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়া বা অবসরের পর নতুন যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটারকে তিন মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটার নামছেন, তাঁকে আউট হতে হবে। তবে এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সময়টা দুই মিনিট নির্ধারণ করা হয়েছে।

ম্যাথুসের ক্ষেত্রে দুটি নিয়মই অতিক্রম করে গেছেন। 

আর তাই বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ম্যাথুসকে আউট দিয়েছেন আম্পায়াররা। বাংলাদেশ আবেদন তুলে নিলে সেক্ষেত্রে অবশ্য ভিন্ন ব্যাপার হতো। হেলমেটের ফিতা ছিড়ে যাওয়ার ব্যাপারটা সাকিবকে বোঝানোর চেষ্টা করেছিলেন ম্যাথুস।

যদিও টিভি রিপ্লি দেখে মনে হয়েছে, সাকিব আম্পায়ারদের ওপর ছেড়ে দেন। শেষ পর্যন্ত কোনো বল না খেলা ম্যাথুসকে আউট ঘোষণা করেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউট হওয়ার ঘটনা এই প্রথম দেখা গেল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০