মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ বাজার স্টেশন সড়কে দুর্ঘটনায় আহত এবি ব্যাংকের অপারেশন ম্যানেজার প্রতাপ কুমার সাহা
পাবনার ভাঙ্গুড়ায় নতুন কমিটি গঠনের জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষ : আহত জামায়াতের ৪ নেতা কর্মী
পাবনার ভাঙ্গুড়ায় ২৪ প্রহর ব্যাপী যজ্ঞানুষ্ঠান ও রাধা গোবিন্দের লীলা কীর্তনের শুভ সূচনা
সিরাজগঞ্জে বিএল স্কুল ৯৬ ব্যাচ এর উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত 
সিরাজগঞ্জে এসএসসি ৯৩-৯৪ ব্যাচের আয়োজনে এক জমজমাট প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচ ও ঈদ পুনমিলনী অনুষ্ঠিত
মির্জা বাবুর ১ম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জানাই- বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান
সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল জব্বার বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সিরাজগঞ্জে ঈদ পরবর্তী আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন হাজী আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের গয়লা গ্রামের কৃতি সন্তান জান্নাতুল শর্মি নিউইয়র্ক পুলিশে সম্মাননা অর্জনে গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত
ঈদ উপলক্ষে শিয়ালকোলের ধুকুড়িয়ায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত

রানীশংকৈলে অভাবের তাড়নায় নবজাতক সন্তানকে দত্তক দিতে চান ভূমিহীন পরিবার

রানীশংকৈলে( ঠাকুরগাঁও) প্রতিনিধি:

রানীশংকৈলে সদ্য ভূমিষ্ট সন্তানের দত্তকের খোঁজে রাণীশংকৈলে এক ভূমিহীন পরিবার। সদ্য পৃথিবীর বুকে আসা এক নিঃপাপ সন্তাকে অভাবের তাড়নায় অন্যকে দিতে (দত্তকের খোঁজে) হণ্যে হয়ে ঘুরছেন এক ভূমিহীন পরিবার। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাচোর গ্রামে এ ঘটনা ঘটে । ক্রিয়েশন অফ হিমালয় ও সনজিকা রায় নামে ফেসবুক পেইজে দত্তক বিজ্ঞপ্তিটি ভাইরাল হয়। ফেসবুকে প্রোফাইলে তিনি বলেন বাচোর ইউনিয়নের এক সনাতনী গরীব পিতার নবজাতক কন্যা সন্তানকে সুষ্ট ভবিষ্যৎ ভালোবাসা ও নিরাপদ পরিবেশের লক্ষ্যে আইনগতভাবে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। ভাইরাল হওয়া পোষ্টের সূত্র ধরে ১আগষ্ট ( শুক্রবার) যাওয়া হয় বাচোর গ্রামে ভূমিহীন শুক্রু বর্ম্মনের বাড়িতে, সেখানে দেখা হয় নবজাতকের মা ; প্রতিবন্ধি শেফালী রাণীর সাথে। একেইত ভূমিহীন তারপরে আবার ৩কন্যাসন্তান এদের নিয়ে সংসারের ব্যায়ভার চালানো অসম্ভব। এজন্য শুক্রু বর্ম্মন কান্না জনিত কন্ঠে বলেন, দাদা এ অভাবের সংসারে সিদ্ধান্ত নিয়েছি সদ্য ভূমিষ্ট হওয়া ৭দিনের কন্যাসন্তানকে দত্তক দেওয়ার। তাছাড়া যদি কোন বৃত্তবান বা সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এ নবজাতককে রেখেই দিবেন বলে জানান। এপ্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম মুঠোফোনে বলেন, শুক্রু বর্ম্মনের দত্তক দেওয়ার বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম ৭দিনের কন্যাশিশুটিকে যদি ছোট মনি নিবাসে দেয় তাহলে ভরন পোষনের দায়িত্ব আমরা নেব। তাছাড়া ৬বছরের আরেক কন্যা সন্তানকে যদি ঠাকুরগাঁও শিশু পরিবারে দিতে আবেদন করে তাহলে সরকারিভাবে সব দায়িত্ব নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১