মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

হাটিকুমরুলে ট্রানজিট মিক্সচার উল্টে চালকের মৃত্যু!

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জের সলংগা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় ট্রানজিট মিক্সচার গাড়ি উল্টে একজন চালক নিহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম মোঃ মাসুদ (৪৭)। তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার রাম ভদ্রপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ হাসান এবং মাতার নাম মোছাঃ পারুল বেগম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরের দিকে আসার পথে ট্রানজিট মিক্সচার (রেজি. নম্বর: ওয়ান টেস্ট ৭২) নামক গাড়িটি সলংগা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশে উল্টে যায়। এতে চালক মাসুদ ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০