সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

জুলাই-আগস্ট-২০২৪ খ্রিঃ  গণঅভ্যুত্থানে  শহিদদের স্মরণে-আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত  পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী। 

জেলা বিএনপি’র আয়োজনে সোমবার (৪ আগস্ট ২০২৫খ্রিঃ) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী।

এ সময়ে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,   জেলা বিএনপি’র সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি  অমর কৃষ্ণদাস,  বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, খ.ম. রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট  প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,  সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি এবং  জেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক  হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম।

এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , জেলা বিএনপির   স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ,  জেলা যুবদলের  ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, যুগ্ন-আহবায়ক ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম,  ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,  সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী মহিলা  দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।   

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০