সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

কামারখন্দের পাইকোশায় কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশাতে  কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং হস্তশিল্পের প্রসারে ডিজিটাল মাকেটিং প্রযুক্তি প্রকল্পের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ তথ্য ও যোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ‘সুখের আলো মহিলা কল্যাণ সংস্থা”র আয়োজনে,
বুধবার (৬ আগস্ট-২০২৫ খ্রিঃ) সকালে ঝাঐল ইউনিয়নের পাইকোশা বাজার এলাকায় অবস্থিত “সুখের আলো মহিলা কল্যাণ সংস্থা”র নিজস্ব কার্যালয়ে উক্ত কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। তিনি তার বক্তব্য বলেন,  এই উদ্যোগের  মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতী, তরুণ-তরুণীদের  জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে এ প্রশিক্ষণ নিলে তাদেরকে  দক্ষ করে তুলবে, দক্ষ জনশক্তিতে পরিণত হবেন  । তারা অবশ্যই  কর্মসংস্থান করতে পারবেন। এ ধরনের উদ্যোগকে আমি  সাধুবাদ জানাই। তিনি তার বক্তব্য আরও বলেন, এ কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবেন এবং প্রশিক্ষণার্থীদেরকে  প্রয়োজনীয় দিকনির্দেশনা  দিবেন। এই ধরনের উদ্যোগ বেকার যুবক-যুবতী এবং  তরুণ সমাজের জন্য একটি নতুন দিগন্ত এঁর উন্মোচন করবে। তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে যা ভবিষ্যতে কাজে লাগবে।  
অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, ঝাঐল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আওয়াল সরকার  এবং এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার সিরাজগঞ্জের -নির্বাহী পরিচালক -কামরুন নাহার। এসময়ে অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।  
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০