মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

এনায়েতপুরে জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের এনায়েতপুর খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে “জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন” দাবিতে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৮ আগস্ট) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি তার বক্তব্যে বলেন,জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার ছাড়া জাতি স্বস্তি পাবে না। দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে রাষ্ট্র সংস্কার অপরিহার্য। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন চালু করতে হবে।
আমরা কোনো দমন-পীড়ন বা স্বৈরশাসন মেনে নেব না। জনগণের রক্ত বৃথা যেতে পারে না, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতেই হবে।”

প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হাজী মুফতী শেখ মুহাম্মাদ নুরুন নাবী। তিনি বলেন,
“দেশের সম্পদ লুটপাট, দুর্নীতি ও বৈষম্য দূর করতে হলে প্রথমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা চাই, একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হোক।”

সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা সভাপতি মাওলানা মুফতী আলমগীর হোসাইন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতী রেজাউল করিম আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মুফতী মুহাম্মাদ মুহিবুল্লাহ, ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলাম, মাওলানা মোতালিবুর রহমান সাইফি, মুহাম্মাদ আব্দুর রহিম, মাওলানা আব্দুস সামাদ তালুকদার, মুফতী মাহমুদুল হাসান, মুফতী হাবিবুল্লাহ তালুকদার ও শেখ হাফিজুল ইসলাম।

বক্তারা আরও বলেন,“দল-মতের ঊর্ধ্বে উঠে জাতির গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা এবং শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন আমাদের দায়িত্ব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া মানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করা।

গণসমাবেশে বক্তারা আরও সতর্ক করেন,“যারা গণহত্যা, জুলুম ও দুর্নীতির সাথে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময়ই শান্তিপূর্ণ গণআন্দোলনে বিশ্বাস করে এবং জনগণের অধিকার রক্ষায় অটল থাকবে।”

গণসমাবেশ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০