রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সলঙ্গায় অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় ভাষা শহিদ দিবসে মাদ্রাসা বন্ধ,উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা
সিরাজগঞ্জে সালেহা বেগম স্মৃতি পাঠাগার’র আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন
পরিবেশ ও প্রকৃতির পাঠশালা সিরাজগঞ্জে পরিবেশবান্ধব কলাপাতায় ইফতার
উল্লাপাড়ায় সেচ প্রকল্পের জমি নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী আহত
বেলকুচিতে ভাষা শহিদদের প্রতি নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলিমের বিনম্র শ্রদ্ধা নিবেদন
ভাষা শহীদদের প্রতি সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা রঞ্জুর বিনম্র শ্রদ্ধা নিবেদন
এনায়েতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের
 ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি অনুষ্ঠিত

 ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট) : আহলান-সাহলান মাহে রমাদান” এবং “রমাদানের পবিত্রতা রক্ষা করতে হবে এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ কর্তৃক পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষা, মানুষের মধ্যে নৈতিকতা ও সহমর্মিতা জাগ্রত করার লক্ষে পবিত্র রমজান ১৪৪৭ হিজরী উপলক্ষে বনার্ঢ্য র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।

গত বুধবার (১৮ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে এক বনার্ঢ়্য র‍্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর এসে শেষ হয়। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায় ,  ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ,  অনুষ্ঠানের উদ্বোধক জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস। তিনি সকলকে রমজানের পবিত্রতা রক্ষা, ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য : পবিত্র মাহে রমজান উপলক্ষে বনার্ঢ্য র‍্যালিটির
একইসঙ্গে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে” মর্মে স্লোগান দিয়ে সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরা হয়। পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষা, মানুষের মধ্যে নৈতিকতা ও সহমর্মিতা জাগ্রত করা এবং রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। র‍্যালি শেষে রমজানের পবিত্রতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়। এবং র‍্যালিতে অংশগ্রহণকারী বিভিন্ন মসজিদের পেশ ইমামও খতিব ও মুয়াজ্জিনগণ সহ এদের হাতে ছিলো রমজানের পবিত্রতা রক্ষার্থে বিভিন্ন পরামর্শমূলক স্লোগান ও নির্দেশনাবলি সম্বলিত প্ল্যাকার্ড। বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ কারী সকল মুসলিম ধর্মপ্রাণ মানুষের কন্ঠে ছিলো রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল মুসলমানদের প্রতি আহবানমুলক বিভিন্ন ইসলামী স্লোগান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭