আলী আশরাফ,সিরাজগঞ্জ৷ :
সিরাজগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
( ২৭ মার্চ ২০২৬) শুক্রবার, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ শামছুদ্দিন হল রুমে বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় সিরাজগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহ সিরাজগঞ্জ পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে জনবল আরও বাড়িয়ে কার্যক্রম চালিয়ে যেতে হাজী সাত্তারকে নির্দেশ প্রদান করেন বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই সাথে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলকে সিরাজগঞ্জ পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে নির্দেশ প্রদান করেন তিনি।





