মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্য গ্রেফতার
সলঙ্গা থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচে শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী

টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলার সকল থানা ও ইউনিটের কর্মকর্তাদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তার নির্দেশনার আলোকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধার সংক্রান্ত মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। এ সময় মোট ২২ জনকে আটক করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ১০৬ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং ১১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, “অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০