ফটোকার্ড
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলা পুলিশের চলমান অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের সকল থানা ও ইউনিটের ইনচার্জদের কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেন পুলিশ সুপার। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ও ২ বোতল চোলা৬৬6ই মদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ জনগণকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছে, “অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।”





