শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ১৯ বছরের কিশোর

মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলা ১ নং আমার থানা ইউনিয়ন পুর্ব বানিযা পাড়া গ্রামের বজ্রপাতে নিহত ১ যুবক স্থায়ী ও সূত্রে জানা যায় সন্ধ্যার আগে মাঠে কাজ করছিলেন পরিবারের স্বপ্নবাজ যুবক শাহাদাত আলী। হঠাৎ আকাশ কালো করে নেমে আসে ঝড়-বৃষ্টি। মুহূর্তের মধ্যে বিকট শব্দে আঘাত হানে বমজ্রপাত। আর সেই বজ্রপাতেই নিভে যায় মাত্র ১৯ বছরের এক যুবকের জীবন। পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের জগদল পূর্ব বানিয়াপাড়া এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল প্রায় ৬টার দিকে বজ্রপাতে নিহত হন মো. শাহাদাত আলী (১৯)। তিনি ওই এলাকার মোহাম্মদ কেরামত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অন্য দিনের মতোই কৃষিকাজে ব্যস্ত ছিলেন শাহাদাত আলী। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হলে আকাশে মেঘ জমে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠে থাকা অবস্থায় বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন শাহাদাত।
খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন স্বজন ও এলাকাবাসী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য না হলেও পরিবারের ভবিষ্যৎ আশা হিসেবে পরিচিত ছিলেন শাহাদাত। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

১ নং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিকেলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে শাহাদাত আলীর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রতিবেশী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রকৃতির নির্মম এই আঘাতে আরেকটি পরিবার হারাল তাদের প্রিয় সন্তানকে, আর গ্রামের মানুষ হারাল সম্ভাবনাময় এক তরুণকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০