ফটোকার্ড
মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ সদর উপজেলার
পাঁচঠাকুরী যমুনা বাজার নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
সোমবার ( ০৬ জুলাই ২০২৬) সকালের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরী যমুনা বাজার জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক এ শহিদুল স্টোর, প্রো: মো: শহিদুল ইসলামকে ৫০০০ টাকা মুকুল স্টোর, প্রো: মো: আবু বক্কর সিদ্দিককে ৫০০০ টাকা, রফিকুল স্টোর, প্রো: মো: রবিউল ইসলামকে ২০০০ টাকা। এসময়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এসময়ে উপস্থিত ছিলেন অভিযান চলাকালে জেলা কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা,
এ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




