বিশেষ প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ পাবনা জেলার শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মনোনীত হয়েছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
শিক্ষার মানোন্নয়ন,প্রাথমিক শিক্ষার প্রসার এবং শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা অর্জন করেন।
মুসা নাসের চৌধুরীর এ অর্জনে চাটমোহর উপজেলা বাসীর মধ্যে আনন্দ ও উচ্ছাস বিরাজ করছে। স্থানীয় শিক্ষাবিদ, জনপ্রতিনিধিরা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে সন্মাননা সহ অভিনন্দন জানিয়েছেন।
মুসা নাসের চৌধুরীর এ স্বীকৃতি চাটমোহর উপজেলার জন্য গৌরবের অর্জন বলে মনে করছেন স্থানীয়রা।






