,
সর্বশেষ
সিরাজগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সয়দাবাদে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গাজী সোলায়মান হোসেনের দাফন সম্পন্ন
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
“যদি লক্ষ থাকে অটুট,দেখা হবে বিজয়ে”- সিরাজগঞ্জে মেয়র হিসেবে সাইদুর রহমান বাচ্চুকে দেখতে চান সমর্থকরা
সিরাজগঞ্জে চিপস ও দই কারখানায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান: ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচিতে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ
উল্লাপাড়া সরকারি হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার রাজত্ব; অভিযোগের তীর আরএমও ডা: সামিউল ইসলাম এর দিকে
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৯
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ফটোকার্ড

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল ও জাল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৯জুন ২০২৬) উপজেলার ডেমরা এলাকার কয়েকটি চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, সার্ভেয়ার মো. রিয়াদুল ইসলাম, নাজির মো. জমিরউদ্দিন সরকার, তৌহিদুল ইসলাম এবং ফরিদপুর থানা পুলিশের সদস্যরা।

অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, “দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং জনগণের স্বার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুনঃ