,
সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের মহড়া
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতার বিরুদ্ধে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
কৃষকদের উঠানে পরিণত রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ,ভোগান্তিতে শিক্ষার্থীরা 
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি,পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ
সিরাজগঞ্জে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়তে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদরে ১৬৪ প্রান্তিক পরিবারের মাঝে হাঁস বিতরণ
সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নিতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন হাজী আব্দুস সাত্তার
‎রায়গঞ্জের নলকায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত‎
ঘাটাইলে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে পিআইও এনামুল হকের বিশেষ ভূমিকা প্রশংসিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জে গাছের চারা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফটোকার্ড


মোঃ হোসেন আলী ছোট্ট:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ, পরিবেশবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন ২০২৬) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের খোঁজে বিশ্বময়’-এর উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘প্রাণের খোঁজে বিশ্বময়’-এর সভাপতি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, বনভূমি উজাড় এবং প্লাস্টিক দূষণের কারণে প্রকৃতি ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ সরকার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদ মাহবুব পলাশ, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসূন থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল এবং সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুসুম রেওয়াজ তুহিন।

অনুষ্ঠানে ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’-এর প্রতিষ্ঠাতা মাহবুবুল ইসলাম পলাশ বলেন, নদী, বিল ও বৃক্ষ একে অপরের পরিপূরক। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী, জলাভূমি ও বৃক্ষ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রকৃতিকে রক্ষা করতে পারলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য ও স্কাউটার সৈকত হোসেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শেয়ার করুনঃ