,
সর্বশেষ
সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থী উৎসব কুমারকে জেলা প্রশাসনের ল্যাপটপ উপহার
মাদক,ইভটিজিং,কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
অবৈধভাবে আইসক্রিম উৎপাদন: সিরাজগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা
যমুনায় গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু, প্রাণে বাঁচলো এক শিক্ষার্থী
সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার,কুইজ,আবৃত্তি, বিতর্ক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা /ক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় অবৈধ মাটিকাটার অভিযোগে যুবক কে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড
সলঙ্গা ওয়ালটন প্লাজায় শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

যমুনায় গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু, প্রাণে বাঁচলো এক শিক্ষার্থী

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)। তারা দুজনই নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলূম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া শিক্ষার্থী হাসিবুল্লাহ (১৩)। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে এবং একই মাদ্রাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিন শিক্ষার্থী যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা ভেসে যেতে শুরু করে। এ সময় হাসিবুল্লাহ কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জুনায়েত ও আরিফুল পানির নিচে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত নদীতে জাল ফেলে তল্লাশি অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যমুনা নদীতে গোসল করার সময় তীব্র স্রোতের কারণে দুই শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় জেলেদের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীদের পরিবার ও সহপাঠীদের মধ্যে চলছে শোকের মাতম।

শেয়ার করুনঃ