শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

রাজশাহীতে হামলা,ভাঙচুর, লুটপাট,মারধর ও হুমকির অভিযোগ এনে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা এলাকায় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী আলহাজ্ব মো. আনারুল ভান্ডারী|
রবিবার (৭ জুন ২০২৬ ) নগরীর রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন|
লিখিত বক্তব্যে আনারুল ভান্ডারী বলেন, গত ৩১ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাকিল আহমেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার, আকাশ, হৃদয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন তার বসতবাড়িতে হামলা চালায়| এ সময় তারা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটপাট করে বলে তিনি দাবি করেন|
তিনি আরও অভিযোগ করেন, একই রাতে প্রায় ৩টার দিকে হামলাকারীরা বাড়ির দোতলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার উদ্দেশ্যে ডাকাডাকি ও ভয়ভীতি প্রদর্শন করে| তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়|
সংবাদ সম্মেলনে আনারুল ভান্ডারী দাবি করেন, ঘটনার আগে একই রাতে তার ছোট ভাই সানারুলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়| পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়|
তিনি অভিযোগ করেন, অভিযুক্ত শাকিল আহমেদ আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত| তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি|
এ সময় তিনি রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনারের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান| একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন|
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাকিল আহমেদ আলী বা তার সহযোগীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি| এ বিষয়ে তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি|
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ রবিউল ইসলাম বলেন, সন্ত্রাসী আলী ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে| তবে সে আত্মগোপনে থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না| স্থানীয়রা সহযোগীতা করলে তাদের গ্রেফতারে সুবিধা হয়| তাই স্থানীয়দের সহযোগীতা কামনা করেন ওসি|

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০