,
সর্বশেষ
সিরাজগঞ্জে রথযাত্রা উৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন
রাজশাহীতে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জে মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সিরাজগ‌ঞ্জে অবৈধভাবে ডিজেল-কেরোসিন মজুদ ও অনুমতি ছাড়াই মিনি পাম্প স্থাপনের অভিযোগ
পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু !
উল্লাপাড়ায় হাইওয়ে রেস্টুরেন্ট ও বেকারি কারখানায় যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হাজী আব্দুর রাজ্জাকের উদারতার গল্প
প্রাথমিক বৃত্তিতে আবারও সিংড়া উপজেলার শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল

রাজশাহীতে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার

ফটোকার্ড

মোঃ মাসুদ রানা রব্জবানী,শাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রাব্বি হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেল পৌনে ৬টার দিকে মতিহার থানার চর শ্যামপুর এলাকার মিজানের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিবির এসআই মো. মিজান ও সঙ্গীয় ফোর্স। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার রাব্বি হোসেন মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকার মো. ফিরোজ আলীর ছেলে।
ডিবি সূত্র জানায়, জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বদানকারী এসআই মো. মিজান।

শেয়ার করুনঃ