মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
দুঃসময়ের লড়াকু সৈনিক রুমানা মোর্শেদ কনকচাঁপাকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করার জোরালো দাবি তৃণমূলের

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী, ফেনসিডিল ও মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। তবে এসব ঘটনায় জড়িত চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
সোমবার বিকালে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, সোমবার (১৬ মার্চ) ভোর প্রায় ৪টার দিকে রাজশাহী নগরীর কাটাখালী থানার খয়ের বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কিট ক্যাট চকলেট ৮ বক্স, পন্ডস ফেসওয়াশ (১০০ গ্রাম) ১০০ পিস, পন্ডস ফেসওয়াশ (৫০ গ্রাম) ৮০০ পিস, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ (৫০ গ্রাম) ১৫০ পিস, গার্নিয়ার ভিটামিন সি ফেসওয়াশ ২০০ পিস, ফিমিয়া শাওয়ার জেল (২৫০ গ্রাম) ১৫ পিস, ক্লাপজি স্কিন ক্রিম (৩০ গ্রাম) ১০০ পিস, ফিমিয়া সাবান ১৫০ পিস, গ্লো অ্যান্ড লাভলি ক্রিম ৭০ পিস, সাইন প্লাস শ্যাম্পু ৪৮০ পিস, ভিভেল শ্যাম্পু ৪০০ পিস, সানসিল্ক শ্যাম্পু ২২৪ পিস এবং কমান্ডো ইঁদুর মারা বিষ ১৪৯ পট জব্দ করা হয়।
এর আগে রবিবার ১৫ মার্চ রাত সোয়া ৯টার দিকে চরমাজারদিয়া বিওপির টহল দল দামকুড়া থানার হাজির বাতান এলাকার একটি লিচুর বাগানে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
একই রাত পৌনে ১টার দিকে চারঘাট বিওপির একটি আভিযানিক দল চারঘাট থানার থানাপাড়া আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
সোমবার জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১