শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

রানীশংকৈলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলা হলরুমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। তিনি শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, রিসোর্স ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল আলম, আমিনা বেগম, সুলতান আর-আল-রাজি এবং সৈয়দ মো. মোকাদ্দেস ইবনে সালামসহ অন্যান্য কর্মকর্তারা।
আলোচনায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক, বিদ্যালয় ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সহায়ক (Assistive) ডিভাইস বিতরণ করেন। এ সময় উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০