শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

শাহজাদপুরে অসহায় নারীর বিয়েতে সহায়তার হাত বাড়ালেন জাহেদা আক্তার জুই

মো.মোকলেসুর রহমান মামুন :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচর গ্রামের এক অসহায় নারীর বিয়েতে প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম এ মুহিত এমপির সার্বিক সহযোগিতায় শাহজাদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদা আক্তার জুই গত ৩ জুন (বুধবার) ওই অসহায় নারীর হাতে বিয়ের প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় জাহেদা আক্তার জুই বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী তিনি সবসময় দুস্থ ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

স্থানীয়রা জানান, জাহেদা আক্তার জুই দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নানাভাবে সহযোগিতা করে আসছেন। বিয়ে, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মানবিক সহায়তার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

এ ধরনের মানবিক উদ্যোগে উপকৃত পরিবারটি কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০