শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

 

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে তিনি মিরপুরের পল্লবীতে রামিসার বাসভবনে পৌঁছান।

সচিবালয়ে চলমান মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরাসরি নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে মিরপুর পল্লবীতে ছুটে যান। সেখানে তিনি রামিসার শোকার্ত স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান। প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন এবং দোষীদের কঠোর বিচারের আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর–১১ সেকশনের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিরপুরের সাধারণ মানুষ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার আশার আলো হিসেবে দেখছেন। তারা আশা করছেন, সর্বোচ্চ পর্যায়ের এই হস্তক্ষেপে মামলাটির বিচারকাজ দ্রুত সম্পন্ন হবে এবং শিশু রামিসা হত্যার নেপথ্যে থাকা অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০