শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা
জুড়ীতে মর্মান্তিক হত্যাকাণ্ড: স্ত্রীর গলা কেটে থানায় আত্মসমর্পণ স্বামীর
সিরাজগঞ্জ শহরে সিগারেটের দাম বেশী নেওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
বেলকুচিতে প্রসেস মিলে মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ দূষণের দায়ে অর্থদণ্ড
ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড ও কারাদণ্ড
মৌচাকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত
খোকশাবাড়িতে পাঁচিল সন্দেশের দোকান হতে আজিজ মন্ডলের রাস্তা মেরামত কাজের উদ্বোধন
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংবর্ধনা
একসঙ্গে আওয়াজ তুলি, মাদককে না বলি”- সাইদুর রহমান বাচ্চু

সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জ শহরের ১১ নম্বর ওয়ার্ডের পরিচিত মুখ, সাংবাদিক আমির হোসেন চান-এর ছেলে এবং বি-এল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের প্রাক্তন ছাত্র আল শাহরিয়ার তূর্যকে দেখতে তার বাসভবনে গিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সন্ধ্যার দিকে হোসেনপুর দক্ষিণ উপজেলা অফিস সংলগ্ন নিজ বাসভবনে গিয়ে তিনি তূর্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তূর্যের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

নাজমুল হাসান তালুকদার রানা বলেন, “আলহামদুলিল্লাহ, দীর্ঘ চিকিৎসা শেষে তূর্য বাসায় ফিরেছে। আজ তার সঙ্গে দেখা করে শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হলো। বর্তমানে সে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছে। তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় নিজ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আল শাহরিয়ার তূর্য। প্রথমে তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একই রাতে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে তার মুখমণ্ডল ও দাঁতের জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি বিশেষ পদ্ধতিতে তরল খাবার গ্রহণ করছেন এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তূর্যের চিকিৎসায় ইতোমধ্যে বিপুল ব্যয় হয়েছে এবং সামনে আরও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে। তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০