বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের আস্থা অর্জনে মাঠে চেয়ারম্যান প্রার্থী দুলাল

ফটোকার্ড

মো. সোহান সেখ :

আসন্ন ৮ নম্বর সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম. দুলাল উদ্দিন আহমেদ। প্রতিদিনই তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে গণসংযোগ চালিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সুখ-দুঃখের কথা শুনছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব, সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং সলঙ্গা ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এম. দুলাল উদ্দিন আহমেদ দীর্ঘ ৪১ বছর ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এক সময়ের তুখোড় ছাত্রনেতা হিসেবে পরিচিত এই নেতা বর্তমানে ইউনিয়নের সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব ও মানবিক ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

গণসংযোগকালে তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা সম্পর্কে মতবিনিময় করছেন। স্থানীয়দের দাবি, সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া, চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা করা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তার অংশগ্রহণ তাকে ইউনিয়নের মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। তার বিনয়ী আচরণ ও জনসম্পৃক্ততার কারণে আসন্ন নির্বাচনে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার গণসংযোগকে ঘিরে সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ ভোটারদের অনেকেই তাকে চেয়ারম্যান পদে তাদের পছন্দের প্রার্থী হিসেবে দেখছেন বলে জানা গেছে।

এ বিষয়ে এম. দুলাল উদ্দিন আহমেদ বলেন, “আমি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই এগিয়ে যেতে চাই। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তাহলে সলঙ্গা ইউনিয়নকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও হয়রানিমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০