,
সর্বশেষ
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সোহেল মাহমুদ রঞ্জুর পিতার ইন্তেকাল, বিএনপি’র গভীর শোক
সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম,থানায় মামলা
শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলাটিপে হত্যা,স্বামী আটক
তাড়াশের চলনবিলে রিং ও চায়না জালের থাবা, হুমকির মুখে দেশীয় মা ও পোনা মাছ
শিয়ালকোলের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানার
সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা,পুরস্কার ও বৃক্ষ বিতরণ
পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত
সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের আয়োজনে দেশীয় মৌসুমি ফল উৎসব পালন
শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
তাড়াশে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সাপ্তাহিক চলনবিল বার্তার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সোহেল মাহমুদ রঞ্জুর পিতার ইন্তেকাল, বিএনপি’র গভীর শোক

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সোহেল মাহমুদ রঞ্জুর পিতা, বহুলী বাগডুমুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ ব্যক্তি আলহাজ্ব মাসুদ মাস্টার বার্ধক্যজনিত কারণে শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল ৫টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একজন সজ্জন, ধর্মপ্রাণ ও সদালাপী মানুষ হিসেবে তিনি এলাকাবাসীর কাছে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব মাসুদ মাস্টারের মৃত্যুতে এলাকাবাসী একজন সজ্জন, মানবিক ও সম্মানিত ব্যক্তিকে হারালো। তার কর্মময় জীবন ও মানবিক মূল্যবোধ সমাজে স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা জানান, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক ও বেদনা সহ্য করার তাওফিক দান করেন।

এদিকে মরহুমের মৃত্যুতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শেয়ার করুনঃ