বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

১৬জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বাদ এশা সিরাজগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য হেলাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ইউসূফ দেওয়ান রাজু, দপ্তর সম্পাদক শেখ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক রহমত আলী এবং সদস্য আমিনুল ইসলাম।

সভাপতির বক্তব্যে হারুন অর রশিদ খান হাসান বলেন, ইতিহাসের বিভিন্ন সংকটময় সময়ে সাংবাদিকরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন বাকশাল সরকার চারটি সরকারি নিয়ন্ত্রিত পত্রিকা ছাড়া দেশের অন্যান্য সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করে দেয়। এর ফলে সাংবাদিকসহ হাজার হাজার সংবাদকর্মী কর্মহীন হয়ে পড়েন এবং গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংবাদমাধ্যম ও বাকস্বাধীনতা হরণের কারণে দিনটি বাংলাদেশের ইতিহাসে ‘সংবাদপত্রের কালো দিবস’ হিসেবে পরিচিত।

সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। যখনই কোনো স্বৈরাচারী শক্তি ক্ষমতায় আসে, তারা প্রথমেই গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হানে। তাই সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য হুমায়ুন কবির সুমন, হোসেন আলী ছোট্ট, তানভীর শাকিল, ইউসুফুজ্জামান ইমরান, আশরাফুল ইসলাম জয়, মো. দিলসহ সিরাজগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০