সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ
সংরক্ষিত নারী আসনে এ্যাড. সিমকী ইমাম খানকে এমপি হিসেবে দেখতে চান সিরাজগঞ্জবাসী
সিরাজগঞ্জে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দিরে দিনরাত্রি ব্যাপী পূজা-অর্চনা অনুষ্ঠিত
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইব্যক্তি নিহত 
সিরাজগঞ্জে জামায়াত সমর্থিত নেতাকর্মীদের উপর হামলা,লুটপাট,ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন 
মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে
সিরাজগঞ্জ বিয়ারা ঘাটে বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহিণীর মর্মান্তিক মৃত্যু!
বগুড়া থেকে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়
মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রিসভার শপথ
সিরাজগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সাথে নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরামের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জ বিয়ারা ঘাটে বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহিণীর মর্মান্তিক মৃত্যু!

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহিণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিয়ারা ঘাট এলাকায় একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী আখি খাতুন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে আখি খাতুন তার মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে যান। মেয়েেকে মাদ্রাসায় রেখে বাড়িতে ফেরার পথে নিজ বাড়ির সামনে রিকশা থেকে নামার সময় দ্রুতগতির বাসটি তাকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাদ্রাসা থেকে ফেরার পথেই থেমে যায় এক মায়ের জীবন।

দুর্ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭