আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে তিনদিনব্যাপী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণের জন্য ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স (প্রথম ব্যাচ) সম্পন্ন করা হয়। নিয়মিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG) ঢাকা’র আয়োজনে, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়- মঙ্গলবার (৯ জুন-২০২৬খ্রি.) অফিসার্স ক্লাব সিরাজগঞ্জে সকাল ৮টা ৩০মিনিট হতে বিকেল ৫টা সমাপনী দিন অনুষ্ঠানে সকাল ৯টা হতে ১১ টা পর্যন্ত, ইউনিয়ন পরিষদের ক্রয় ব্যবস্থাপনা-(১) ও (২)-সরকারি ক্রয় সংক্রান্ত মৌলিক ধারণা,বিভিন্ন ক্রয় পদ্ধতি এবং ক্রয় প্রতিক্রিয়ার বিভিন্ন ধাপ, বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন।

কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি, কোটেশন পদ্ধতির মাধ্যমে ক্রয় অনুশীলন। এ অনুষ্ঠানে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সিরাজগঞ্জ, শাহাদাত হুসাইন। বেলা সাড়ে ১১টা হতে সাড়ে বেলা১২টা পর্যন্ত- হিসাব রক্ষণ ব্যবস্থাপনার মৌলিক ধারণা, ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষণ পদ্ধতি, হিসাব সংক্রান্ত রিপোর্টিং। এ পর্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
দুপুর ২টা ৩০ মিনিট হতে নিরীক্ষা আপত্তি ও নিষ্পত্তি – নিরীক্ষা সম্পর্কিত মৌলিক ধারণা ও আইনগত ভিত্তি, ইউনিয়ন পরিষদ (হিসাব রক্ষণ ও নিরীক্ষা) বিধিমালা, ২০১২, হিসা নিরীক্ষা ও আপত্তি নিষ্পত্তিতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা। ৩ টা ৩০ মিনিট হতে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত নিরীক্ষা (অডিট) আপত্তিকর নিষ্পত্তির ব্রডশীট অনুশীলন। বিকেল সাড়ে ৪ টা হতে ৫ টা পর্যন্ত সমাপনী অধিবেশন অনুষ্ঠানে, প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন, আলোচক মূল্যায়ন, সনদ বিতরণ ও কোর্স সমাপনী- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

রবিবার (৭জুন-২০২৬) সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে – উদ্বোধনী দিন(প্রথমদিন) সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিরাজগঞ্জ- রোজিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম।
দ্বিতীয় দিন সোমবার (৮জুন-২০২৬) সকাল ৯ হতে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠানে – ইউনিয়ন পরিষদের বিভিন্ন সভা আয়োজন ও পরিচালনা পদ্ধতি, সভার কার্যপত্র কার্যবিবরণী লিখন বিষয়ে আলোচনা করেন, তুলে ধরেন, এনআইএলজি’র অনুষদ সদস্য মোঃ আব্দুল জলিল। আর্থিক ব্যবস্থাপনার মৌলিক বিষয়, ইউনিয়ন পরিষদের তহবিল গঠন, সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং বিকেল ৪ টা হতে ৫ টা পর্যন্ত – স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের সহকারী পরিচালক,– ইউনিয়ন পরিষদ উন্নয়ন -সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১, ইউনিয়ন পরিষদ (পরিষদের পক্ষে চুক্তি সম্পাদন)- বিধিমালা, ২০১২ আলোচনা করা হয়।
এই কোর্সের অধীনে আয়োজিত প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন এবং স্থানীয় সম্পদ আহরণ সংক্রান্ত নানা বিষয়ে দক্ষ করে তোলা হয়। এই ধরনের প্রশিক্ষণ পরিচালনার মূল লক্ষ্য থাকে ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। প্রশিক্ষণের প্রধান বিষয়বস্তুঃ
হিসাব রক্ষণাবেক্ষণ ও ক্যাশ বহি: দৈনিক, মাসিক ও বার্ষিক আয়-ব্যয় এবং ক্যাশ বহি (Cash Book) লিপিবদ্ধকরণ ও সংরক্ষণ।

বাজেট প্রণয়ন ও বাস্তবায়নঃ ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট তৈরি এবং তা বাস্তবায়নের কৌশল। স্থানীয় সম্পদ আহরণঃ কর, টোল ও ট্যাক্স আদায় এবং তা সঠিকভাবে ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া। MIS ডাটা এন্ট্রি: ইউনিয়ন পরিষদের যাবতীয় হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার বা এমআইএস (MIS)-এ এন্ট্রি করার পদ্ধতি। প্রশিক্ষণ প্রাপ্তির উপায়ঃ
এই প্রশিক্ষণ সাধারণত পর্যায়ক্রমে বিভিন্ন ব্যাচের মাধ্যমে জেলা বা উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন ও NILG এর তত্ত্বাবধানে পরিচালিত হয় ।






